Showing posts with label ঝিঙে ফুল ১৯২৭. Show all posts
Showing posts with label ঝিঙে ফুল ১৯২৭. Show all posts

লিচু চোর কবিতা – কাজী নজরুল ইসলাম


লিচু চোর

কাজী নজরুল ইসলাম.....ঝিঙে ফুল


বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল! …

সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!


প্রভাতী কবিতা – কাজী নজরুল ইসলাম


প্রভাতী

কাজী নজরুল ইসলাম.....ঝিঙে ফুল


ভোর হোলো
দোর খোলো
খুকুমণি ওঠ রে!
ঐ ডাকে জুঁই-শাখে
ফুল-খুকী ছোট রে!
রবি মামাদেয় হামা
গায়ে রাঙা জামা ঐ,
দারোয়ানগায় গান
শোনো ঐ, 'রামা হৈ!'
ত্যাজি' নীড়ক'রে ভিড়     
ওড়ে পাখী আকাশে,
এন্তার গান তার
ভাসে ভোর বাতাসে!
চুল বুলবুল বুল
শিস দেয় পুস্পে,
এইবার এইবার
খুকুমনি উঠবে!
খুলি'হালতুলি' পাল     
ঐ তরী চল লো,
এইবার এইবার
খুকু চোখ খুললো!
আলসে নয় সে
ওঠে রোজ সকালে,
রোজ তাই চাঁদা ভাই
টিপ দেয় কপালে।
উঠল ছুটল ঐ
খোকা খুকী সব,
'উঠেছে আগে কে'
ঐ শোনো কলরব।
নাই রাত মুখ হাত
ধোও, খুকু জাগো রে!
জয়গানে ভগবানে
তুমি'বর মাগো রে!